News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rahul Gandhi : বলিউড গায়ক কে কে-র মৃত্যুতে শোক প্রকাশ রাহুল গান্ধীর
Image

Rahul Gandhi : বলিউড গায়ক কে কে-র মৃত্যুতে শোক প্রকাশ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১ জুন(হি.স) : সুপরিচিত বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের (কে কে) অকাল মৃত্যুতে বুধবার শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁকে সবচেয়ে বহুমুখী প্রতিভা গায়কদের একজন হিসাবে বর্ণনা করেছেন, যাঁর প্রাণময় কণ্ঠ অনেক স্মরণীয় গান দিয়েছে বলে তিনি বর্ণনা করেছেন। এদিন তিনি টুইটে লিখেছেন, “গত রাতে তার অকাল মৃত্যুর খবরে মর্মাহত। তার পরিবার এবং বিশ্বজুড়ে ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।” এছাড়া কংগ্রেসের মুখ্য মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, “বহুমুখী প্রতিভার কণ্ঠস্বর, প্রেমের আকাঙ্ক্ষা এবং সুরেলা গানগুলির সব এক হয়ে গেছে।”

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় একটি কনসার্টের পরে হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কে কে একজন ভার্স্টাইল গায়ক, যিনি হিন্দি ভাষা ছাড়াও তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম, মারাঠি এবং বাংলা সহ অন্যান্য ভাষার গান গেয়েছেন। কেকে-র মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।

Releated Posts

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026

বাড়ির দলীয় কার্যালয় থেকে প্রাক্তন বিধানসভার ডেপুটি স্পিকারের ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে রবিবার বীরভূমের…

ByByNews Desk Aug 16, 2026

‘বন্দে মাতরম’ অসম্মান নিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি, ক্ষোভ প্রকাশ বঙ্কিমচন্দ্রের বংশধর বিজেপি বিধায়কের

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে ‘বন্দে মাতরম’-এর ‘অসম্মান’ করা হয়েছে বলে অভিযোগ তুলে কংগ্রেস…

ByByNews Desk Aug 16, 2026

যুবকদের দেশগঠনে যুক্ত করার মোদির আহ্বানকে সমর্থন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়াদের, পেপার ফাঁস রুখতে কড়া পদক্ষেপের দাবি

রাঁচি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘যুবশক্তি’কে কাজে লাগিয়ে দেশগঠনের আহ্বানকে স্বাগত জানিয়েছেন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়ারা। একইসঙ্গে…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top