News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Rape : মহিলাকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ভাড়াটিয়া যুবক
Image

Rape : মহিলাকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ভাড়াটিয়া যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩১ মে৷৷ বিশালগড় থানাধীন পূর্ব গকুলনগরের কুখ্যাত  সমাজবিরোধী জয়ন্ত দাস পুলিশের জালে৷ জয়ন্ত এবং তার মা মিনু দাস গকুলনগরে এক ভাড়া বাড়িতে বসবাস করেন৷ রবিবার সন্ধ্যা রাতে একাকিত্বের সুযোগে ভাড়া বাড়ির মালিকের স্ত্রী’’র সম্ভ্রম হরণের চেষ্টা করে জয়ন্ত৷ তখন বাড়িতে কেউ ছিলেন না৷ মহিলার ঘরে ঢুকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে সে৷ জোর করে মহিলার পড়নের কাপড় ছিড়ে দেয়৷ মহিলার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে যান৷ ইজ্জত রক্ষা হয় মহিলার৷ স্থানীয়রা জয়ন্তকে গণধোলাই দিয়ে বিশালগড় মহিলা থানার পুলিশের হাতে তুলে দেন৷ রাতেই জয়ন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ জয়ন্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা গ্রহণ করেছে বিশালগড় মহিলা থানা৷ মামলা নম্বর  ০৬/ ২০২২৷  আইপিসি’র ৪৫৭,৩৭৬,৫১১,৩৫৪,৩০৭,৫০৬,৩২৩,৩৪ ধারায় মামলা নিয়েছে পুলিশ৷ সোমবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়৷ আদালত অভিযুক্ত জয়ন্তকে ১৪ দিনের জন্য জেল হেপাজতে রাখার আদেশ দেন৷ জানা যায় মিনু দাস এবং তার গুনধর পুত্র জয়ন্ত দাসের যন্ত্রণায় অতিষ্ঠ সংশ্লিষ্ট এলাকার মানুষ৷ মিনু দাস কৃষি দপ্তরে চাকুরি করেন৷ অসুস্থতার ভান করে অফিস ফাঁকি দেন অহরহ৷ সাধারণ মানুষ, সাংবাদিক এমনকি পুলিশকেও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে এই মিনু দাস৷ ব্লেকমেইল করে টাকা কামানো মা পুত্রের দীর্ঘদিনের ধান্দা৷ রবিবার পুত্র জয়ন্তকে গ্রেপ্তার করতে গেলে মিনু দাস পুলিশ এবং কর্তব্যরত সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন৷ দেখে নেওয়ার হুমকি দেন৷ সাংবাদিকদের পক্ষ থেকে মিনু দাসের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে৷ মিনুকে গ্রেপ্তারের দাবি উঠেছে৷ মা মিনুর আস্কারতেই পুত্র জয়ন্তের বাড়বাড়ন্ত বলে জানা গিয়েছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top