News Flash

  • Home
  • খেলা
  • মন্ডল স্পোর্টস সেল আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ৭ নং শক্তিকেন্দ্র
Image

মন্ডল স্পোর্টস সেল আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ৭ নং শক্তিকেন্দ্র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ মে।। সেরা হলো ৭ নং শক্তি কেন্দ্র। ফাইনালে ৩-‌১ গোলে পরাজিত করলো ৮ নং শক্তি কেনদ্রকে। মন্ডল স্পোর্টস সেল-এর উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে। মাঠে ময়দানে যত বেশি খেলাধুলার আয়োজন হবে, যুব সম্প্রদায় ততবেশি এতে অংশ নেবার সুযোগ পাবে। যুব সমাজকে সঠিক দিশায় চালিত করার লক্ষ্যে মাঠে ময়দানে বিভিন্ন ইভেন্টের খেলাধুলার আয়োজনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আর.কে.পুর মন্ডল সেল-এর উদ্যোগে সেখানকার শক্তিকেন্দ্র ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিলো শনিবার থেকে। সুজিত কুমার লোধ স্মৃতি ফাইভ-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে ১২টি শক্তি কেন্দ্র অংশ নিয়েছিলো। আসরের সেমিফাইনালে ৭ নং শক্তি কেন্দ্র ১-‌০ গোলে ৬ নং শক্তি কেন্দ্রকে এবং ৮ নং শক্তি কেন্দ্র ১-‌০ গোলে ৫ নং শক্তি কেন্দ্রকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করেছিলো। সোমবার রাতে হয় খেতাব নির্ণায়ক ম্যাচ। তাতে ৭ নং শক্তি কেন্দ্র ৩-‌১ গোলে পরাজিত করে ৮ নং শক্তি কেন্দ্রকে। নৈশালোকে কয়েক হাজার ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে কে বি আই মাঠে শূউরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে প্রথম থেকেই। প্রথমার্ধেই রতন দে-‌র ওগলে এগিয়ে যায় ৭নং শক্তি কেন্দ্র। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ান ৭ নং শক্তি কেন্দ্রে ফুটবলাররা। বিজয়ী দলের পক্ষে রতন সাহা দুটি এবং হৃদয় চন্দ একটি গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন রিমন সাহা। খেলা পরিচালনা করেন নন্দ কিশোর জমাতিয়া। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে যুব সমাজের মধ্যে।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top