News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে ক্রিকেট : ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে বিবেকানন্দ ক্লাব জয়ী
Image

অমরপুরে ক্রিকেট : ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে বিবেকানন্দ ক্লাব জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ মে।। ইমন হুসেনর হাত ধরে মালবালা প্লে সেন্টারের বাধা টপকালো বিবেকানন্দ ক্লাব। জয় পেলো ৬ উইকেটে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মালবাসা প্লে সেন্টারের গড়া ১৫৩ রানের জবাবে বিবেকানন্দ ক্লাব ২১.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের ইমন হুসেন দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে ঝড়ো ৬৯ রান করেন। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মালবাসা প্লে সেন্টার ৪০.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৩ রান করে। দলের পক্ষে অমর শক্তি জমাতিয়া ৬৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১, কিশোর জমাতিয়া ৫০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ এবং মহাবীর জমাতিয়া ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। বিবেকানন্দ ক্লাবের পক্ষে রতন জমাতিয়া (‌৩/‌২৫), দেবোত্তম ঘোষ (‌২/‌২৩), সুব্রত মালাকার (‌২/‌২৭) এবং গোপাল দাশগুপ্ত (‌২/‌৩৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিবেকানন্দ ক্লাব ২১.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ইমন হুসেন ‌‌‌‌৫৯ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯,দেবোত্তম ঘোষ ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং গৌতম দাস ২৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। মালবাসা প্লে সেন্টারের পক্ষে শ্রাবণ জমাতিয়া (‌২/‌৪৩) সফল বোলার। ‌

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top