News Flash

  • Home
  • খেলা
  • লংতরাই ভ্যালিতে ক্রিকেট : বৃষ্টিতে ঐকতান – শান্তিনিকেতনের ম্যাচ পরিত্যক্ত
Image

লংতরাই ভ্যালিতে ক্রিকেট : বৃষ্টিতে ঐকতান – শান্তিনিকেতনের ম্যাচ পরিত্যক্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ মে।। বৃষ্টিতে আরও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অংশগ্রহণকারী দুই দলই পেয়েছে পয়েন্টের ভাগ। লংতরাই ভ্যালিতে সিনিয়র লিগ ক্রিকেট টুর্নামেন্টের খেলা। বৃষ্টির ফাঁকে ফাঁকেই এগুচ্ছিল টুর্নামেন্ট। কোনদিন পরিত্যক্ত, কোনদিন পুরো ম্যাচ – এভাবেই টুর্নামেন্ট শেষ করতে হচ্ছে। মঙ্গলবার খেলা ছিল ঐকতান ক্লাব বনাম শান্তিনিকেতন সংঘের মধ্যে। ঐকতান পুরো ইনিংস খেলতে পারলেও শান্তিনিকেতনের চার ওভার খেলা হতে না হতেই ম্যাচ চলে যায় বৃষ্টির দখলে। পরবর্তী সময়ে বৃষ্টি থামলেও পুনরায় খেলা শুরু করার পরিস্থিতি তৈরি হয়নি। স্বাভাবিক কারণেই দু’দলই ২-২ করে পয়েন্ট পেয়েছে। সকালে ছৈল্যাংটায় ঘাগড়াছড়া হাই স্কুল গ্রাউন্ডে খেলা শুরুতে টস জিতে ঐকতান ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ২৩.২ ওভার খেলে ঐকতান ক্লাব সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার সুরজিৎ সরকার সর্বাধিক ৯৭ রান পায়। ৬৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও নয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯৭ পর্যন্ত পৌঁছে তিনের জন্য সেঞ্চুরির আফসোস থেকে যায় সুরজিৎ-এর। এছাড়া, রাজীব দাসের ২৯ এবং এজাজ আহমেদের ২২ রান উল্লেখযোগ্য। শান্তিনিকেতন সংঘের বোলার প্রসেনজিৎ চাকমা ২৫ রানে চারটি, অভিজিৎ দাস ৫৩ রানে তিনটি এবং স্বরাব শাসানি ৪২ রানে ২টি উইকেট পেয়েছে। বিকাশ চাকমা পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শান্তিনিকেতন সংঘ ৪ ওভারে চার উইকেট হারিয়ে ১৮ রান সংগ্রহ করতেই পরিত্রাতার ভূমিকায় চলে আসে বৃষ্টি। ঐকতানের এজাজ আহমেদ ও বিপিন কুমারের বিধ্বংসী বোলিংয়ের সামনে শান্তিনিকেতন পরাজয়ের প্রহর গুনছিল। অতঃপর বৃষ্টি চলে আসায় ম্যাচ থেমে যায়। দু’দল পয়েন্ট ভাগ করে নিতে বাধ্য হয়। এজাজ তিন রানে তিনটি এবং বিপিন কুমার একটি উইকেট পেয়েছিল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top