News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় ন্যাশনাল পিপলস পার্টির আত্মপ্রকাশ
Image

ত্রিপুরায় ন্যাশনাল পিপলস পার্টির আত্মপ্রকাশ

আগরতলা, ৩১ মে (হি. স.) : উত্তর-পূর্বাঞ্চলে অন্যান্য রাজ্যের সাথে এবার ত্রিপুরায় সংগঠন বিস্তারে মনোযোগী হয়েছে ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি)। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ওই দলের ত্রিপুরায় আত্মপ্রকাশ হয়েছে। প্রসঙ্গত, উত্তর-পূর্বাঞ্চলে ইতিমধ্যে মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে এনপিপি রাজনৈতিক কর্মসূচী চালাচ্ছে। মেঘালয়ে এনপিপি সরকার পরিচালিত হচ্ছে। জনজাতি ভিত্তিক এই দল এখন ত্রিপুরার দিকেও নজর দিয়েছে।

এদিন ত্রিপুরায় আত্মপ্রকাশ করে এনপিপি  নেতৃবৃন্দ দাবি করেন, আগামী দিনে জনগণের স্বার্থে দল কাজ করবে। ত্রিপুরার মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব ধরনের কর্মসূচি গ্রহণ করবেন নেতৃত্বরা। দলের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করা। তার জন্য ত্রিপুরাবাসীর সহযোগিতা চাইলেন নেতৃবৃন্দ। উপস্থিত নেতাদের দাবি, আগামী দিনে পার্টি সাধারণ জনগণের হয়ে কাজ করবে। সমাজের প্রত্যেকটি মানুষের উন্নয়ন করাই একমাত্র লক্ষ্য থাকবে। মানুষের সমস্যার সমাধান এবং সর্বোপরি সাধারন মানুষের সেবায় নিয়োজিত হবে ন্যাশনাল পিপলস পার্টি।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top