News Flash

Image

Road Accident : জাগিরোডে সড়ক দুৰ্ঘটনা, হত ছাত্রনেতা, ঘায়েল এক

জাগিরোড (অসম), ৩১ মে (হি.স.) : মরিগাঁও জেলার অন্তর্গত জাগিরোডে এক সড়ক দুর্ঘটনায় জনৈক ছাত্রনেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেকজন গুরুতরভাবে আহত হয়েছেন।

প্রাপ্ত খবরে প্রকাশ, সোমবার রাতে জাগিরোডের আমলিঘাটে সংঘটিত হয়েছে দুৰ্ঘটনাটি। নিহত ছাত্ৰ নেতাকে তিওয়া ছাত্র সংস্থার জাগিরোড আঞ্চলিক সমিতির সভাপতি সানকিং মাদার বলে শনাক্ত করা হয়েছে। তাঁর বাড়ি জাগিরোডের মাৰ্কংকুচি গ্রামে। রাতে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ছাত্ৰনেতার মৃত্যু হয়েছে। এই সড়ক দুৰ্ঘটনায় আরেকজন গুরুতরভাবে আহত হয়েছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় জাগিরোড থানার পুলিশ। তাঁরা আহতকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। পাশাপাশি নিহত সানকিং মাদারের মৃতদেহ ময়না তদন্তের জন্য নগাঁও সিভিল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top