News Flash

Image

সাতসকালে সোনামুড়ায় আগুনে পুড়ল বসতঘর

বক্সনগর, ৩০ মে৷৷  সোমবার  সাতসকালে বিধবংসী অগ্ণিকান্ডে পুড়ে ছাই একটি বসত বাড়ি৷ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কুড়ি লক্ষ টাকা৷ ঘটনা সোনামুড়া থানাধীন রবিন্দ্র নগর গ্রাম পঞ্চায়েত এলাকার শান্তি পল্লী স্থিত রাহুল মিয়া পিতা মৃত বাবুল মিয়ার বাড়িতে৷

ঘটনার বিবরণে জানা যায় সোনামুড়া কাঁঠালিয়া মূল সড়ক সংলগ্ণ স্থানে তার বাড়িটি হওয়ায় রাস্তা দিয়ে যাওয়া মানুষজন প্রথমে ধোয়া দেখতে পায়৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্ণিনির্বাপক দপ্তরকে৷ এদিকে নিজ ঘরেই ঘুমাচ্ছিল রাহুল মিয়া৷ রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়৷ রাহুলের শোবার ঘরে আগুন ততটা আন্দাজ করা যায় না৷ পরে স্থানীয়রা তাকে ঘুম থেকে জাগায় ও আগুন নেভানোর কাজে হাত বাড়ায়৷

ঘটনার খবর পেয়ে ছুটে আসে সোনামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের গাড়ি৷ দীর্ঘক্ষন প্রচেষ্টার পরে মেলাঘর থেকেও একটি ইঞ্জিন আনা হয় আগুনের তীব্রতা বেশি হওয়ায়৷ দীর্ঘ প্রচেষ্টার পর নেভানো হয় আগুন৷ আগুন নিয়ন্ত্রণ আনতে আনতে পুড়ে ছাই হয়ে যায় সব আসবাবপত্র৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top