News Flash

Image

কলমচৌড়ায় ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির

বক্সনগর, ৩০ মে৷৷ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলেন পুটিয়া ৫নং ওয়ার্ড এলাকার রশিদ মিয়া নামে এক ব্যক্তি৷ ঘটনার বিবরণে জানা যায় সোমবার দুপুর একটার সময় স্বামী-স্ত্রীর বিস্তর ঝগড়ার পরে অভিমানে স্ত্রীর অনুপস্থিতিতে নিজ ঘরে সিলিং এর সাথে স্ত্রীর উড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন৷

পরে এই ঘটনাটি বাড়ির লোকজন দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে ঝুলানো অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে আসার আগেই রাস্তায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ বর্তমানে তার মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে৷ পুলিশ গিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেন৷ ময়না তদন্ত করার পর পরিবারের হাতে তার মৃতদেহ তুলে দেওয়া হবে বলে জানান চিকিৎসক৷ কলমচৌড়া থানায় তার মৃত্যুতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নেয়া হয়েছে৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top