News Flash

Image

ত্রিপুরায় উপনির্বাচন : বিজ্ঞপ্তি জারি

আগরতলা, ৩০ মে (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। চারটি আসনে নির্বাচনে বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে ২৮ জুনের মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। স্বাভাবিকভাবেই এখন রাজনৈতিক দলগুলির তত্পরতা আরও বেড়ে যাবে। বামফ্রন্ট ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আনুষ্ঠানিকভাবে না হলেও, কংগ্রেস আংশিক প্রার্থী তালিকা ঘোষণা দিয়ে রেখেছে। আগামী ২ জুলাই শাসক দল বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা দেবে। তাছাড়া, উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসও প্রতিদ্বন্দ্বিতায় নামবে বলে জানিয়েছে।৬ নম্বর আগরতলা, ৮ নম্বর টাউন বড়দোয়ালি, ৪৬ নম্বর সুরমা এবং ৫৭ নম্বর যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ৬ জুন। ৭ জুন মনোনয়ন পত্র স্ক্রুটিনি হবে। ৯ জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের অন্তিম তারিখ। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ জুন এবং ২৬ জুন ফলাফল প্রকাশিত হবে। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে, বিজ্ঞপ্তিতে এমনই লেখা রয়েছে।

Releated Posts

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top