News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেতন বঞ্চনার অভিযোগ মহিলা পুলিশ ভলান্টিয়ারদের
Image

বেতন বঞ্চনার অভিযোগ মহিলা পুলিশ ভলান্টিয়ারদের

আগরতলা, ৩০ মে : বেতনভাতা বঞ্চিত মহিলা পুলিশ ভলান্টিয়ারদের ক্ষোভের বহি:প্রকাশ দেখা গেছে। অভিযোগ, গত ৮ মাস ধরে বেতন পাচ্ছেন না ৫ শতাধিক মহিলা পুলিশ ভলন্টিয়ার্স। আজ বেতনের দাবিতে পুলিশের সদর দপ্তর ঘেরাও করলেন বিক্ষুব্ধ ভলান্টিয়াররা। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। 

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের অধীন একটি প্রকল্পে নির্ভয়া ফান্ডের মাধ্যমে বেশ কয়েকমাস পূর্বে  ত্রিপুরায় পশ্চিম ও গোমতী জেলায় প্রায় পাঁচ শতাধিক মহিলা পুলিশ ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছিল। নিয়োগ করার সময় তাদেরকে বলা হয়েছিল প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতনের পাশাপাশি ১ হাজার টাকা করে সাম্মানিক ভাতা প্রদান করা হবে।

কিন্তু মহিলা পুলিশ ভলান্টিয়ারদের অভিযোগ, নিয়োগের পর এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও তারা ১০ হাজার টাকা করে বেতন পাননি। সম্মানিক ভাতাও তারা মাত্র ৫ মাস ১ হাজার টাকা করে পেয়েছে। তাই তারা আজ বাধ্য হয়ে পুলিশ সদর দপ্তরের সামনে জড়ো হয়েছেন। তাঁরা এডিশনাল এসপি অনির্বাণ দাসের কাছে ডেপুটেশন প্রদান করেছেন।মহিলা পুলিশ ভলান্টিয়াররা জানান, অতিরিক্ত পুলিশ সুপার তাদেরকে এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তাঁকে নিকট লিখিত আকারে বক্তব্য জানাতে বলেছেন। তবেই তিনি বিষয়টি উপর মহলকে অবগত করবেন। মহিলা পুলিশ ভলান্টিয়াররা জানান, এই বিষয় নিয়ে আগামীদিনে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার প্রয়াস চালাবেন।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top