News Flash

  • Home
  • বিনোদন
  • Sidhu Moosewala : ছেলের মৃত্যুতে সিবিআই ও এনআইএ তদন্ত চাইলেন সিধুর বাবা, অনুসন্ধান শুরু ফরেনসিক টিমের
Image

Sidhu Moosewala : ছেলের মৃত্যুতে সিবিআই ও এনআইএ তদন্ত চাইলেন সিধুর বাবা, অনুসন্ধান শুরু ফরেনসিক টিমের

চন্ডীগড়, ৩০ মে (হি.স.): পঞ্জাবের কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসওয়ালার মৃত্যুর ঘটনায় সিবিআই ও এনআইএ তদন্ত চাইলেন তাঁর বাবা বলকৌর সিং। সোমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংকে চিঠি লিখে ছেলের মৃত্যুর ঘটনায় সিবিআই ও এনআইএ তদন্ত চাইলেন সিধুর বাবা। হাইকোর্টের একজন বিচারপতির অধীনে সিবিআই ও এনআইএ তদন্ত চেয়েছেন সিধুর বাবা।

পঞ্জাবে শুভদীপ সিং সিধু পরিচিত সিধু মুসওয়ালা নামে। রবিবার মানসায় নিজের বাড়ি ফেরার পথে তাঁর গাড়ি ঘিরে ধরে গুলিবৃষ্টি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় সিধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার ফরেনসিক টিম মানসা থানায় পঞ্জাবি গায়ক সিধুর গাড়ি নিরীক্ষণ করেন। নমুনা সংগ্রহ করেন ফরেনসিক টিমের সদস্যরা।

এদিকে, সিধু মুসওয়ালার নিরাপত্তা শিথিল করার সিদ্ধান্ত নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ডিজিপি-র রবিবারের বক্তব্যেরও ব্যাখ্যা চেয়েছেন তিনি। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, “রাজ্য সরকার তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে, কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না।” পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারকের অধীনে মামলাটি তদন্ত করার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করবে পঞ্জাব সরকার।

Releated Posts

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top