News Flash

Image

কর্মচারী সমন্বয় কমিটির গণধর্ণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রবিবার সিটি সেন্টারের সামনে তিন ঘন্টার গণধর্ণা সংঘটিত করেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির কর্মকর্তারা৷ এদিন নিজেদের অধিকার রক্ষার জন্য সরব হয় কর্মচারীরা৷ এদিন সংগঠনের নেতা স্বপন বল জানান, বিজেপি সরকার সারাদেশে এন পি এস পদ্ধতির মাধ্যমে সরকারি কর্মচারীদের অবসরপ্রাপ্ত হওয়ার পর পেনশন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ ফলে অভাব-অনটনে পড়তে হবে সরকারি কর্মচারীদের৷ সরকারকে এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে জানান তিনি৷ শিক্ষক-কর্মচারীদের যাতে তাদের ন্যায্য অধিকার নিয়ে ময়দানে নামতে না পারে এবং আদালতের দ্বারস্থ হতে না পারে তার জন্য সরকার চুক্তিবদ্ধ ও অনিয়মিতকরণের দিকে এগোচ্ছে৷ যুগ যুগ ধরে সরকারি কর্মচারীরা যে অধিকার ভোগ করে আসছিল তা কেড়ে নিচ্ছে সরকার বলে দাবি করেন তিনি৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top