নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ বাইক ও লরির সংঘর্ষে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত ব্যক্তির নাম জয়ন্ত সিং৷ ঘটনা খয়ের পুর আমতলী বাইপাস রোডে নাগিছড়া বাইপাস এলাকায়৷ জানা যায় একটি বাইক এবং ১৬ চাকার লরির মধ্যে সংঘর্ষ ঘটে৷ সংঘর্ষে বাইক নিয়ে ছিটকে পড়ে চালক জয়ন্ত সিংহ গুরুতরভাবে আহত হন৷ দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত বাইক চালক জয়ন্ত সিংকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ শ্রীনগর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ উল্লেখ্য খয়ের পুর আমতলী বাইপাস সড়কে অত্যন্ত দ্রুতগতিতে বাইক এবং অন্যান্য যানবাহন চলাচল করে৷ যানবাহনের গতি নিয়ন্ত্রণ এর জন্য কোন ধরনের উদ্যোগ নেই৷ ফলে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে৷

বাইপাসে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত যুবক
Tags:
Releated Posts
সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…
আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের
আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…
দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়
শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…
আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ
আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…


















