News Flash

Image

বাইপাসে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷  বাইক ও লরির সংঘর্ষে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত ব্যক্তির নাম জয়ন্ত সিং৷ ঘটনা খয়ের পুর আমতলী বাইপাস রোডে নাগিছড়া বাইপাস এলাকায়৷ জানা যায় একটি বাইক এবং ১৬ চাকার লরির মধ্যে সংঘর্ষ ঘটে৷ সংঘর্ষে বাইক নিয়ে ছিটকে পড়ে চালক জয়ন্ত সিংহ গুরুতরভাবে আহত হন৷ দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত বাইক চালক জয়ন্ত সিংকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ শ্রীনগর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ উল্লেখ্য খয়ের পুর আমতলী বাইপাস সড়কে অত্যন্ত দ্রুতগতিতে বাইক এবং অন্যান্য যানবাহন চলাচল করে৷ যানবাহনের গতি নিয়ন্ত্রণ এর জন্য কোন ধরনের উদ্যোগ নেই৷ ফলে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে৷

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top