News Flash

  • Home
  • খেলা
  • রোটারেক্ট ক্লাবের উদ্যোগে
Image

রোটারেক্ট ক্লাবের উদ্যোগে

ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। রোটারেক্ট ক্লাব অফ আগরতলা সেন্ট্রালের উদ্যোগে আড়ালিয়াস্থিত ডঃ বি আর আম্বেদকর বিদ্যালয়ের প্রাঙ্গণে ডঃ বি আর আম্বেদকর কোচিং সেন্টার এবং রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী রমেশ জৈন-এর সহযোগিতায় এলাকার ফুটবলপ্রেমী ছাত্রদের মধ্যে একটি ভাতৃত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই সাথে ছোট শিশুদের মধ্যে কিছু আনন্দদায়ক ক্রীড়া প্রতিযোগিতার ও আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আজ, রবিবারে সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকানন্দ সেবা সংস্থার সম্পাদক পার্থ দাস, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমী সন্তোষ মোদক, রোটারেক্ট ক্লাব সভাপতি সুশান্ত সাহা, সম্পাদক সুজয় সাহা এবং প্রশিক্ষক রতন সাহা প্রমুখ। এই প্রতিযোগিতা ঘিরে এলাকায় বেশ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বৃষ্টিস্নাত দিনে আয়োজিত ক্রীড়া ও ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উদ্যোক্তারা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top