News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেট অরুণাচলকে হারিয়ে বিবেক সেমিতে
Image

উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেট অরুণাচলকে হারিয়ে বিবেক সেমিতে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। বিবেক সংঘ সেমিফাইনালে পৌঁছুলো। বিদায় অরুণাচল সংঘের। সিনিয়র ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে বিবেক সংঘ ৬ উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র লীগ ক্রিকেট টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ অরুণাচল সংঘ ও বিবেক সংঘ পরস্পরের মুখোমুখি হয়েছিল। জামজুড়ি মাঠে সকালে ম্যাচ শুরুতে বিবেক সংঘ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। অরুণাচল সংঘকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ৩২.১ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে অরুণাচল সংঘ ৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজেশ দাস সর্বাধিক ৩৪ রান পায়। বিবেক সংঘের আরমান হোসেন ২৭ রানে চারটি এবং ফারুক হোসেন ১১ রানে তিনটি উইকেট পেয়েছেন। এছাড়া, অপূর্ব দেব পেয়েছে দুটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বিবেক সংঘ ১৫.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। শুরুতে আকাশ আহমেদ ১৪ রান সংগ্রহের পর দ্রুত আরও দুটি উইকেট পতনে বিবেক সংঘ কিছুটা সমস্যায় পড়েছিল। অতঃপর রিয়াজ উদ্দিন-এর ২২ রান এবং শাহরিয়া আলমের অপরাজিত ৩৭ রান দলকে জয় এনে দেয়। রিতায়ন দে অপরাজিত ছিল ৯ রানে। অরুণাচল সংঘের বোলার সমর দেবনাথ ও অনুপ ভৌমিক দুটি করে উইকেট পেয়েছে। বিবেক সংঘ ৬ উইকেটের ব্যবধানে জয়ী হয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top