News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য দাবার মানচিত্রে প্রতিভার সন্ধান
Image

রাজ্য দাবার মানচিত্রে প্রতিভার সন্ধান

রাজ্য সেরা ম্যাট্রিক্সের শ্রেয়ভি কর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। রাজ্য দাবার মানচিত্রে এক উজ্বল নক্ষত্রের সন্ধান মিললো। দাবার বোর্ডে চাল দিয়ে প্রতিপক্ষ তো বটেই গোটা রাজ্যবাসীকে চমকে দিলো খুদে দাবাড়ু শ্রেয়ভি কর। মাত্র দুই মাসের প্রশিক্ষণে অনুর্ধ-৭ বছর বিভাগে রাজ্য দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হলো এই শ্রেয়ভি। বাবা সুজয় কর, মা মৌমিতা করের আদরের মেয়ে শ্রেয়শী এখন রাজ্য সেরা। মাত্র দু মাস পূর্বে এই প্রতিভা মেট্রিক্স চেস একাডেমিতে ভর্তি হয়ে অনুশীলন শুরু করে দাবায়। দুই মাস পরেই রাজ্য সেরার এই যোগ্যতা অর্জন করলো খুদে দাবাড়ু শ্রেয়ভি। রাজ্য দাবার অফিস বাড়িতে হলো অনুর্ধ-৭ বিভাগে দাবার আসর। এতে তিন রাউন্ডে দুটিতে জয় এবং একটিতে ড্র করে শ্রেয়ভি। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে প্রথম শ্রেণীর ছাত্রী এই শ্রেয়ভি। সবে মাত্র তার দাবাতে হাতে খড়ি হলো। প্রথম ধাপেই চমক দিয়ে দিল এই প্রতিভা। এতে একটা বিষয় পরিষ্কার মেট্রিক্সের অনুশীলন এক কথায় লা-জবাব। বালিকা বিভাগে দ্বিতীয় এবং তৃতীয় হলো অদ্রিজা দেবনাথ এবং নাব্বা দে। এই নাব্বা দেও মেট্রিক্স চেস একাডেমির ছাত্রী। দারুন বিষয় এটা মেট্রিক্সের জন্য। দুজন ছাত্রীই নাম উজ্জ্বল করলো মেট্রিক্স চেস একাডেমির। অপরদিকে বালক বিভাগে চ্যাম্পিয়ন হলো অদ্রুষ কর্মকার। এরপর একে একে দ্বিতীয় ও তৃতীয় স্থান সহ নবম স্থান যারা দখল করলো তারা হলো, পিতাম্বর দেবনাথ, স্বপ্নীল পাল, রোহিত সাহা, ভার্গব দেবনাথ, ঋদ্ধিমান ভট্টাচার্য, সুভায়ন দাস, সপ্তর্ষি নাথ ও চিত্রদীপ দেব।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top