News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশে বাড়ল করোনা সংক্রমণ, নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কেরল
Image

দেশে বাড়ল করোনা সংক্রমণ, নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কেরল

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : দিল্লি, মহারাষ্ট্রের পর এবার কেরল। নতুন করে দক্ষিণের এই রাজ্যে বাড়তে শুরু করেছে করোনা। গত ২৪ ঘন্টাতেই কেরলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭৯ জন। মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্ত ৫২৯ এবং ৪৪২ জন। যার জেরে দেশের সার্বিক করোনা পরিসংখ্যানেও উদ্বেগ বাড়ছে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৮ জন। যা আগের দিনের থেকে কিছুটা হলেও বেশি। দেশে করোনার অ্যাকটিভ কেস ১৭ হাজার ৮৭ জন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৪ শতাংশ। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৫৮৬ জন।
করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা চিন্তায় রাখলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ১১ হাজার ৩৭০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৩৫ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৩ কোটি ২৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৩ লক্ষের বেশি।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top