News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুবমোর্চার উদ্যোগে রক্তদান শিবির সোনামুড়ায়
Image

যুবমোর্চার উদ্যোগে রক্তদান শিবির সোনামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ বিজেপি যুব মোর্চার উদ্যোগে সিপাহী জলা জেলার সোনামুড়ায় শনিবার এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের তথ্য সংসৃকতি এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক কিশোর বর্মন, দেবব্রত ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ শিবিরে কুড়িজন যুবক-যুবতী স্বেচ্ছায় রক্ত দান করেন৷ রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে তথ্য সংসৃকতি এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে যুব মোর্চা কর্মীরা এধরনের রক্তদান শিবিরের আয়োজন করেছে৷ রক্তদান শিবিরের মত মহৎ কাজে এগিয়ে আসায় প্রত্যেক যুবকর্মীকে তিনি শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন৷ আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় সামিল হওয়ার জন্য মন্ত্রী সুশান্ত চৌধুরী আহ্বান জানিয়েছেন৷ মন্ত্রী বলেন রক্তদান মহৎ দান৷ এর চেয়ে ভালো কাজ আর কিছুই হতে পারে না৷ সমাজের প্রত্যেককে এ ধরনের সামাজিক কাজে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন তিনি৷ সুশান্ত বাবু আরো বলেন রক্তদান করলে শরীরের কোন ক্ষতি হয় না৷ বরং রক্তদান করা হলে সেই রক্ত পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় শরীরে কোন রোগ জীবাণু বাসা বেঁধে রয়েছে কিনা৷

Releated Posts

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026

অমরপুরে তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের, ভোট ৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটি নির্বাচনে অমরপুর মহকুমার তিনটি আসনে…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top