ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।। জাতীয় হকির ফাইনাল ম্যাচ উত্তরপ্রদেশ খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। ১২-তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ ন্যাশনাল চাম্পিয়নশিপ চলছে তামিলনাড়ুর কোবিলপট্টি-তে। ৩০ দলীয় এই টুর্নামেন্ট ১৭ মে থেকে শুরু হয়ে এখন চূড়ান্ত পর্যায়ে। আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও এর দু ঘণ্টা আগে বিকেল সাড়ে পাঁচটায় তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে হরিয়ানা খেলবে উড়িষ্যার বিরুদ্ধে। মুখ্যত, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি শুক্রবার বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। চন্ডিগড় বনাম উড়িষ্যার ম্যাচ নির্ধারিত সময় পর্যন্ত খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকলে। স্বাভাবিক নিয়মেই ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। চন্ডিগড় ৩-১ গোলে উড়িষ্যাকে পরাজিত করে ফাইনালে পৌঁছে। ওই দিন বিকেল সাড়ে পাঁচটায় প্রথম সেমিফাইনালে উত্তরপ্রদেশ ২-১ গোলে হরিয়ানাকে হারিয়ে ফাইনালের টিকিট ছিনিয়ে নেয়। ক’দিন আগে মণিপুরে সাব জুনিয়র মহিলা হকিতে হরিয়ানা চ্যাম্পিয়ন হয়েছিল। তামিলনাড়ুতে পুরুষদের জুনিয়র বিভাগে হরিয়ানাকে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে খেলতে হচ্ছে।

জাতীয় জুনিয়র হকির ফাইনালে রবিবার উত্তরপ্রদেশ – চন্ডিগড়
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















