News Flash

  • Home
  • খেলা
  • লংতরাই ভ্যালিতে বুলেট-সালকার
Image

লংতরাই ভ্যালিতে বুলেট-সালকার

ক্রিকেট ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মে।। কয়েকদিন বিরতির পর পুনরায় শুরু হয়েছিল লংতরাই ভ্যালিতে ক্রিকেট ম্যাচ। লংতরাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লীগ ক্রিকেট টুর্ণামেন্টে বৃহস্পতিবারের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। খেলা ছিল বুলেট ক্লাব বনাম সালকা বাদলের মধ্যে। ছৈল্যাংটায় গন্ডাছড়া হাই স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে বুলেট ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ১৮ ওভার খেলার পর মুষলধারে বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। পরবর্তী সময়ে বৃষ্টি থামলেও মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। ইতিমধ্যে বুলেট ক্লাব ৮ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করেছিল। দলের পক্ষে ফারাজ আহমেদের ৪২ রান, রণজিৎ দাসের ১৫ রান এবং কৃতি কৃষাণ চাকমার ১৪ রান উল্লেখযোগ্য। ফারাজ খেলার পরিস্থিতি অনুযায়ী বৃষ্টিতে ওভার কমে যেতে পারে ভেবে মারকুটে ব্যাট চালিয়ে ২৪ বলে একটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪২ রান সংগ্রহ করেছিল। হালকা বাদলের ঋত্বিক ত্রিপুরা ৫ রানে তিনটি, গোপাল আচার্য ২৬ রানে তিনটি এবং রূপান্ত দাস একটি উইকেট পেয়েছিল। কার্যত বৃষ্টি এবং মাঠে জল লেগে থাকার কারণে ম্যাচরেফারি খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন। টিসিএ-র নিয়ম অনুযায়ী দু’দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top