News Flash

Image

Thief : কৈলাসহরে টুকটুকের ব্যাটারি চোর আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ কৈলাসহরের বীরচন্দ্র নগর এলাকার টুকটুক চালকরা চোরদের আটক করার লক্ষ্যে রাত জেগে পাহারা দিতে শুরু করেছেন৷ জানা যায় রাতে এলাকার টুকটুক থেকে ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে রীতিমতো অসহায় হয়ে পড়েছেন টুকটুক চালকরা৷ কৈলাসহরের বীরচন্দ্র এলাকার বাসিন্দা টুকটুক চালকরা সিদ্ধান্ত নেন যেকোনো মূল্যে এই চোর চক্রকে আটক করতে হবে৷ তারা সিদ্ধান্ত নেন রাত জেগে লুকিয়ে পাহারা দিয়ে চোর চক্রকে তারা আটক করবেন৷ যেমন কথা ঠিক তেমনি কাজ৷ মঙ্গলবার রাতে টুকটুক চালকরা লুকিয়ে লুকিয়ে যখন পাহারা দিচ্ছিলেন তখন ঐ চোরের দল একদিন গাড়ি নিয়ে ওই এলাকায় প্রবেশ করে৷ তখন ঐ লুকিয়ে লুকিয়ে পাহারা দেওয়া নিযুক্ত টুকটুক চালকরা ওই গাড়িটিকে আটক করার চেষ্টা করেন৷

জানা যায় গাড়ি নিয়ে চুরি করার উদ্দেশ্যে তারা একটি বাড়িতে প্রবেশ করে৷ তখনই তারা বাড়িটি ঘেরাও করে তাদেরকে আটক করার চেষ্টা করে৷ অবস্থা বেগতিক দেখে চুরেরা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ অন্যান্যরা গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও এক চোরকে তারা আটক করতে সক্ষম হন৷ একজনকে আটক করে তারা উত্তম-মধ্যম দেন৷ তার নাম মিঠুন শীল৷ তাকে আটক করে কৈলাশহর থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশ ছুটে এসে আটক চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়৷

উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই এলাকায় চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চললেও পুলিশ এর কোনো কিনারা করতে পারছিল না৷ শেষ পর্যন্ত স্থানীয়রা রাত জেগে পাহারা দিয়ে চোরদের আটক করার উদ্যোগ নিয়ে সাফল্য পেয়েছে৷ স্থানীয় বাসিন্দাদের এধরনের কাজকর্মের ভূয়শী প্রশংসা করেছেন পুলিশ আধিকারিকরা৷

Releated Posts

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top