News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করল আর কে পুর থানার পুলিশ
Image

Arrested : খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করল আর কে পুর থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ ২০২১সালের উদয়পুর খিলপাড়া এলাকায় নৃশংসভাবে খুন হতে হয় আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে৷ এদিকে খুনের ঘটনার মূল অভিযুক্ত বড় ভাই নুর মহম্মদ খাদিম খুন করার পরে গা ঢাকা দেয়৷ শেষ পর্যন্ত গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে৷  পরিবারের তরফে খুনের ঘটনাকে কেন্দ্র করে আর কে পুর থানায় একটি মামলা দায়ের হয়৷

জানা যায় আর কে পুর থানায় কেস লিপিবদ্ধ হওয়ার পর থেকেই আর কে পুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়৷  কিন্তু ইতিমধ্যেই মূল অভিযুক্ত বাংলাদেশ গিয়ে গা ঢাকা দেয় বলে খবর৷ প্রায় সাত মাসের মাথায় খবর আসে  অভিযুক্ত যাত্রাপুর থানা এলাকায় রয়েছে৷ আর এই খবর পাওয়া মাত্রই আরকে পুর থানা থেকে একটি বিশেষ টিম ছুটে যায় যাত্রাপুর থানা এলাকায়৷ এবং সেখানে সাফল্যও মিলে আর কে পুর থানার৷ খুনের অভিযুক্ত নূর আহমেদ খাদিমকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় আর কে পুর থানায়৷

এদিন এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ ও আর কে পুর থানার ওসি বাবুল দাস৷  উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক জানান দীর্ঘদিন ধরে খুনের ঘটনার মূল অভিযুক্ত কে খুঁজে বেড়াচ্ছিলেন আর কে পুর থানার পুলিশ৷ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  সাফল্য পান৷ বুধবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top