News Flash

  • Home
  • বিদেশ
  • বিশ্বের ১৮ দেশে শনাক্ত মাঙ্কিপক্স রোগী
Image

বিশ্বের ১৮ দেশে শনাক্ত মাঙ্কিপক্স রোগী

নয়াদিল্লি, ২৫ মে (হি. স.) : বেড়েই চলেছে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত দেশের সংখ্যা । এবার সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। পাশাপাশি চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়াতেও প্রথমবারের মত মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। যার ফলে এই রোগে আক্রান্ত দেশের সংখ্যা বেড়ে হয়েছে ১৮। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত আফ্রিকার বাইরে ১৮টি দেশে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে মাঙ্কিপক্স সবচেয়ে বেশি দেখা যায়। ওই সব অঞ্চলের মানুষের কাছে মাঙ্কিপক্স খুবই সাধারণ একটি ব্যাপার। তবে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার(২৪ মে) স্থানীয় কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মাঙ্কিপক্সে আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি পশ্চিম আফ্রিকা সফর করেছিলেন। সংক্রমণ শনাক্ত হওয়ার পর এখন তার চিকিৎসা চলছে।

অন্যদিকে, চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়াতেও প্রথমবারের মত মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

মাঙ্কিপক্সের জন্য নির্দিষ্ট কোনও টিকা এখনও আবিষ্কৃত হয়নি। তবে গুটি বসন্তের টিকা এ রোগ থেকে ৮৫ ভাগ সুরক্ষা দেয়। কারণ দুটি ভাইরাসের ধরন প্রায় একই রকমের। জ্বর, গায়ে ব্যথা, বড় আকারের বসন্ত মাঙ্কিপক্সের সাধারণ বৈশিষ্ট হলেও এ রোগের কারণে মুখ বা যৌনাঙ্গে ক্ষত সৃষ্টি হয়। ডব্লিউএইচও ধারণা করছে, এ রোগে প্রতি ১০ জনের মধ্যে একজনের মারাত্মকভাবে সংক্রমিত হয়। পুরুষের সঙ্গে পুরুষের যৌনসম্পর্কের মধ্য দিয়ে এ রোগ বেশি ছড়াচ্ছে। এ পরিস্থিতিতে সমকামী পুরুষদের সতর্ক হতে বলা হয়েছে। রোগ প্রতিরোধে অ্যান্টিভাইরাল ওষুধ ও ভ্যাকসিন তৈরি হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিশেষজ্ঞরা বলছেন, মাঙ্কিপক্সের একটি রূপ এতই ভয়ংকর, আক্রান্ত ব্যক্তিদের ১০ শতাংশ মারা যেতে পারেন। ভাইরাসটিতে আক্রান্ত হলে চিকিৎসার কোনও উপায় নেই। তবে, অন্যান্য ভাইরাসের মোকাবিলার মত উপযুক্ত পদক্ষেপ নিলে এর প্রকোপ কমান যায়। যদিও এ ভাইরাসে আক্রান্ত বেশির ভাগ রোগী কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান।

Releated Posts

সিয়াটলের খাদ্য উৎসবে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ একাধিক

সিয়াটল, ২৭ জুলাই (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসব চলাকালীন বন্দুকবাজের গুলিতে একাধিক…

ByByNews Desk Jul 27, 2026

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top