News Flash

  • Home
  • খেলা
  • Hockey : এশীয় হকিতে পাকিস্তানের বিরুদ্ধে আটকে গেল ভারত
Image

Hockey : এশীয় হকিতে পাকিস্তানের বিরুদ্ধে আটকে গেল ভারত

জাকার্তা, ২৩ মে (হি.স.) : এশীয় কাপে পুরুষদের হকিতে প্রথম ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে পাকিস্তানের বিরুদ্ধে ড্র করল ভারত। ১-১ অমীমাংসিত অবস্থায় শেষ হল ম্যাচ। ন’মিনিটে ভারতকে এগিয়ে দিয়েছিলেন কার্তি সেলভম। খেলা শেষের এক মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান আব্দুল রানা। আগামীকাল মঙ্গলবার জাপানের বিরুদ্ধে খেলবে ভারত।

পেনাল্টি কর্নার থেকে তিন মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পাকিস্তান। কিন্তু বল থামাতে পারেনি তারা। ফলে গোল হয়নি। কয়েক মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার পায় ভারত। কিন্তু নীলম সঞ্জীবের শট বাঁচিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক আকমল হুসেন। এর পর পাকিস্তানের উপরে ক্রমশ চাপ বাড়াচ্ছিল পাকিস্তান। পর পর দু’টি পেনাল্টি কর্নার পায় তারা। দ্বিতীয়টি থেকে গোল করলেন কার্তি। এটাই তাঁর প্রথম আন্তর্জাতিক গোল।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top