News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : মন্ডল সভাপতি হত্যাকান্ড: এক পলাতককে গ্রেফতার করেছে পুলিশ
Image

Arrested : মন্ডল সভাপতি হত্যাকান্ড: এক পলাতককে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ বিজেপির যুবমোর্চার করমছড়া মন্ডল সভাপতি হত্যার ১০ দিন পর, পুলিশ একজন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে সফল হয়েছে৷


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে কুমারঘাটে তার এক আত্মীয়ের বাড়ি থেকে মনু থানার পুলিশ পলাতক আসামি রূপক পুরকায়স্থকে গ্রেফতার করা হয়৷ তিনি বিজেপি করমছড়া মণ্ডলের একটি ‘শক্তি কেন্দ্রের’ ইনচার্জ ছিলেন৷ যুব মোর্চা মণ্ডল সভাপতি খুনের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়৷


গত ১৪ মে রাত ১০টার দিকে মনু সুকল পাড়া এলাকায় তপন রায় ও সুকমল বিশ্বাসের নেতৃত্বে একদল দুর্বৃত্ত করমছড়া যুব মোর্চার সভাপতি মিহির দাসকে হত্যা করে৷


অভিযুক্তদের তালিকায় রূপকের নামও ছিল৷ ঘটনার পর থেকে সে পলাতক ছিল৷ রবিবার রাতে তাকে ধরতে সক্ষম হয় মনু থানার পুলিশ৷ মাস্টারমাইন্ড তপন ও সুকমল সহ বাকিরা এখনও অধরা৷ ধারণা করা হচ্ছে, একজন আসামিকে গ্রেপ্তারের পর বাকিদের গ্রেপ্তারের ক্লু পাওয়া যাবে৷ সূত্র জানায়, অভিযুক্ত রূপককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top