News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Former Chief Minister : কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রচেষ্টায় ত্রিপুরার বাসিন্দারা নিরাপদ ভবিষ্যতের আস্থা অর্জন করেছে : প্রাক্তন মুখ্যমন্ত্রী
Image

Former Chief Minister : কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রচেষ্টায় ত্রিপুরার বাসিন্দারা নিরাপদ ভবিষ্যতের আস্থা অর্জন করেছে : প্রাক্তন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ কিল্লা ব্লকের দশরথ দেব মেমোরিয়াল সুকল মাঠে আজ পিএম-কিষাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সুবিধাভোগী ও এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব, প্রাক্তন এমডিসি জয়কিশোর জমাতিয়া, গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার প্রমুখ৷


মতবিনিময় অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, জনজাতিদের কল্যাণে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে৷ এই কর্মসূচিগুলি বাস্তবায়নের কাজ করছে সরকার৷ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহার নেতৃত্বে জনজাতি অংশের মানুষের সার্বিক উন্নতি হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ কেন্দ্রীয় সরকারের সমস্ত পরিকল্পনাগুলির সঠিক বাস্তবায়নের কাজ চলছে বলেও তিনি জানান৷ বাগমায় রেলস্টেশনের কাজ শুরু করার জন্য তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান৷


মতবিনিময় অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সুফল রাজ্যের প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, রাজ্যের জাতি জনজাতি অংশের মানুষের কল্যাণে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে আসছে৷ এই সরকার জনতার সরকার৷ রাজ্যের সমস্ত জনজাতিদের সঠিক পথের দিশা দেখিয়েছে বর্তমান সরকার৷ জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ১৩০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷ খুব শীঘ্রই তার বাস্তবায়নে কাজ শুরু হবে৷ কাঞ্চনপুরের রিয়াং শরণার্থী সমস্যা সমাধান করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার৷ এজন্য ৬০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে৷ এই রিয়াং শরণার্থীদের জন্য শিক্ষা, বাসস্থান, বিদ্যুৎ, জল ইত্যাদির ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২ লক্ষ ২৮ হাজার ঘর নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে৷ জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি বিনামূল্যে জলের সংযোগ দেওয়ার কাজ চলছে৷ ইতিমধ্যে প্রায় ৫৩ শতাংশ বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে বলে তিনি জানান৷


তিনি বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবাস, শৌচালয়, বিদ্যুৎ সংযোগ, গ্যাসের সংযোগ, কোভিড টিকাকরণ ইত্যাদি সবকিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার আছে বলেই৷ তিনি বলেন, আগে ত্রিপুরায় রাবার বিক্রি হতো প্রতি কেজি ৯০ টাকা থেকে ১০০ টাকায়৷ কিন্তু বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়৷ ত্রিপুরার আনারস, বাঁশের বোতল ইত্যাদি আজ আন্তর্জাতিক পরিচয় পেয়েছে৷ ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য ১০০টি বিদ্যাজ্যোতি সুকল চালু করা হয়েছে৷ তিনি বলেন, কিল্লা ব্লকে এখন পর্যন্ত ৫ হাজার ৭৪০ জন পিএম- কিষাণ প্রকল্পের সুবিধা পেয়েছেন৷


মতবিনিময় অনুষ্ঠানে জেলাশাসক রাভেল হেমেন্দ্রকুমার জানান, গোমতী জেলায় এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে ৬ হাজার ৫৯৪টি পাকা আবাস নির্মাণের কাজ চলছে৷ পিএম-কিষাণ প্রকল্পের আওতায় এসেছে জেলার ৪২ হাজার ২৩৭ জন কৃষক৷ মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দফতরের অধিকর্তা নভোজিত চাকমা৷ মতবিনিময় অনুষ্ঠানের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব ও অন্যান্য অতিথিগণ কিল্লাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পোষণ অভিযানে সাধ ভক্ষণ অনুষ্ঠানে অংশ নেন৷ এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব সুবিধাভোগী অনন্ত কিশোর জমাতিয়া, করুণা দেবী জমাতিয়া, বৃন্দা রাণী জমাতিয়া সহ অন্যান্য সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করেন৷

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top