News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : রাস্তা সংস্কারের দাবীতে বড়জলায় পথ অবরোধ
Image

Protest : রাস্তা সংস্কারের দাবীতে বড়জলায় পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুরো নিগমের রামনগর পুলিশ ফাঁড়ির অধীনে থাকা টিআরটিসি  গ্যারেজের সামনে রাস্তা সংস্কারের দাবিতে আগরতলা এয়ারপোর্ট এর মত একটি ব্যস্ততম রাস্তা অবরোধ করে এলাকাবাসী৷ সোমবার দিনের ব্যস্ততম সময়ে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের ফলে রাস্তার দুদিকে আটকে পড়ে যান বাহন৷ বিপাকে পড়েন বিমান যাত্রী সহ অনেকেই৷  দীর্ঘ ক্ষণ ধরে অবরোধ চলার পরে  মোতায়েন করা হয়  বিশাল পুলিশবাহিনী৷ পরবর্তী সময়ে ৪ বরজলা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতির  নেতৃত্বে অবরোধ মুক্ত হয় রাস্তা৷


স্থানীয় বাসিন্দাদের দাবি মনিপুরী পাড়া থেকে আচার্য পাড়া পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় দীর্ঘ দিন ধরে পড়ে রয়েছে৷ এই রাস্তার কারণে কোন যানবাহন চলাচল করে না৷ বৃষ্টিতে কাদা হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে সড়কটি৷ বহুবার রাস্তা সংস্কার করে দেওয়ার দাবি জানানো হলেও কোন সদুত্তর মেলেনি৷  তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করা হয়৷  


এদিকে মন্ডল সভাপতি জানান এই রাস্তার বিষয় নিয়ে কথা বলা হয়েছে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ৪ বরজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর দিলীপ দাস এর সঙ্গে৷  এদিকে মণ্ডল সভাপতির আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত হলেও স্থানীয়রা বসে থাকেননি৷ এদিনই আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সঙ্গে এক ডেপুটেশনে মিলিত হন স্থানীয়রা৷ সেখানে অতিসত্বর রাস্তাটি সংস্কার করে দেওয়ার দাবি জানান তারা৷ যদিও বিষয়টি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন পুর নিগমের মেয়র৷ তবে নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তাটি মেরামত না করা হলে পুনরায় তারা আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এদিন৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top