News Flash

Image

Cannabis : পেঁচারথলে গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ উত্তর ত্রিপুরা জেলার পেঁচারথল থানার পুলিশ পেট্রোল পাম্প সংলগ্ণ এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ জানা যায় পেচারথল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পেচারথল পেট্রলপাম সংলগ্ণ এলাকায় একটি লরি আটক করে৷ লরিটি আটক করে তল্লাশি চালানোর চেষ্টা করলে লরি চালক লরি ফেলে পালিয়ে যায়৷ নদীতে তল্লাশি চালিয়ে পুলিশ ২৬১ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়৷ লরিটি আগরতলা থেকে বহির রাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল বলেও সংবাদ সূত্রে জানা গেছে৷

লোরি সহ উদ্ধার করা গাজা পেচারতল থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ লরি আটক করে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার এ সংবাদে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পেচারতল থানার এসআই স্বদেশ দেববর্মা জানিয়েছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top