News Flash

  • Home
  • মুখ্য খবর
  • CPIM : ত্রিপুরায় আগামীর রণকৌশল নির্ধারণে সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে চর্চা
Image

CPIM : ত্রিপুরায় আগামীর রণকৌশল নির্ধারণে সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে চর্চা

আগরতলা, ২৩ মে (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনের দামামা বাজার অপেক্ষা হচ্ছে। এরই মধ্যে দলের সার্বিক অবস্থা নিয়ে সিপিএম রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার সহ রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ওই বৈঠক সম্পর্কে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, সম্প্রতি দলের ২৩তম পার্টি কংগ্রেস সম্পন্ন হয়েছে। পার্টির ২৩তম পার্টি কংগ্রেসের পর রাজ্য কমিটির বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, এদিন রাজ্য কমিটির বৈঠকে পার্টি কংগ্রেসের আলোচিত বিষয় এবং সিদ্ধান্তগুলি নিয়ে বিস্তারিত চর্চা হয়েছে। তাছাড়া, পার্টি কংগ্রেসের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং রাজনৈতিক কর্মসূচি পালনের লক্ষ্যে বৈঠকে নেতৃবৃন্দ বিস্তারিত আলোকপাত করেছেন।

সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামীদিনের রণকৌশল নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়েও এদিনের বৈঠকে আলোকপাত করা হয়েছে।তাঁর দাবি, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল কিভাবে অগ্রসর হবে তা নিয়ে দলীয় নেতৃবৃন্দ বিস্তারিতভাবে মতবিনিময় করেছেন। সেই সুবাদে আজকের বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, শীঘ্রই ত্রিপুরায় ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ঘোষণা হতে চলেছে। উপ-নির্বাচনে পার্টির রণকৌশল নিয়েও বৈঠকে চর্চা হয়েছে।

Releated Posts

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায় : যুব কংগ্রেস

আগরতলা, ১৩ মে : নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায়। নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়…

ByByTaniya Chakraborty May 13, 2026

ত্রিপুরায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

আগরতলা, ১৩ মে: রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মঙ্গলবার মহারাজা বীর…

ByByReshmi Debnath May 13, 2026

ভুটান সফরে উষ্ণ অভ্যর্থনা পেলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৩ মে: ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভুটান সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath May 13, 2026

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top