News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ করল হাইকোর্ট
Image

নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ করল হাইকোর্ট

কলকাতা, ২৩ মে (হি.স.) : করোনা পরিস্থিতিতে রাজ্যে আট দফা ভোট করানো নিয়ে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা মামলা সোমবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ ওই মামলা খারিজ করে দেওয়ার পাশাপাশি মন্তব্য করেছে, রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নিজের এক্তিয়ার সম্পর্কে ওয়াকিবহালই নন।করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচন কমিশন রাজ্যে আট দফার ভোট করেছিল। এ নিয়ে রাজনৈতিক স্তরে সমালোচনা ছিল। বিশেষত, শাসকদল তৃণমূল কংগ্রেস একাধিকবার বলেছে, বাংলায় অত মানুষের মৃত্যুর পিছনে ছিল কমিশনের তুঘলকি সিদ্ধান্ত।

হাইকোর্টে মামলা দায়ের করে বলা হয়েছিল, ওই কারণে বহু শিশুর ক্ষতি হয়েছে। করোনা আক্রান্ত শিশুদের কাছে সঠিক সময়ে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। অনেক শিশুর প্রাণ গিয়েছে। তাই ক্ষতিপূরণ দিক নির্বাচন কমিশন। এই মর্মে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। এই মামলার রায়ে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, নিজেদের হাতে থাকা ক্ষমতা প্রয়োগ না করে এক্তিয়ার বহির্ভূতভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন কমিশনের চেয়ারপার্সন।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top