News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বস্তির বৃষ্টিতে ভিজল দিল্লি; গাছ ভেঙে যান চলাচলে বিঘ্ন, উড়ান পরিষেবাও ব্যাহত
Image

স্বস্তির বৃষ্টিতে ভিজল দিল্লি; গাছ ভেঙে যান চলাচলে বিঘ্ন, উড়ান পরিষেবাও ব্যাহত

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। সোমবার ভোররাতে আচমকাই আবহাওয়া বদলে যায় রাজধানীতে, ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। ঝড়-বৃষ্টির দাপটে দিল্লি-এনসিআর-এর বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে গাছ, রাস্তার ওপর গাছ ভেঙে পড়ায় বিঘ্নিত হয়েছে যানবাহন চলাচল। খারাপ আবহাওয়ার কারণে উড়ান পরিষেবাও ব্যাহত হয়েছে দিল্লি বিমানবন্দরে। ৪০টিরও বেশি বিমান দেরিতে গন্তব্যের উদ্দেশে উড়েছে, দেরিতে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছে ১৮টি বিমান ও দু’টি বিমান এদিন সকালে বাতিল করা হয়েছে। দিল্লি বিমানবন্দরে আসার পরিবর্তে অনেক বিমান জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

গত কয়েকদিন ধরে মাত্রাতিরিক্ত গরমে কাহিল হয়ে পড়েছিল রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। এমতাবস্থায় সোমবার সকালের ঝোড়ো হাওয়া ও বৃষ্টি একধাক্কায় অনেকটাই স্বস্তি দিয়েছে দিল্লিবাসীকে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়-বৃষ্টির প্রভাবে তাপমাত্রা অনেকটাই কমেছে দিল্লিতে। সোমবার সকাল ৫.৪০ মিনিট থেকে সাতটার মধ্যে ১১ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা, ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

ঝোড়ো হাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে এদিন ভেঙে পড়ে গাছ। দিল্লির নিউ মোতিবাগ এলাকায় একটি গাছ গাড়ির উপর ভেঙে পড়ে। ঘটনার সময় গাড়ির ভেতরে থাকা আরোহীরা পরে নিরাপদে গাড়ি থেকে বেরিয়ে আসেন। দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার কাছে মাটি থেকে উপরে পড়ে একটি গাছ, গাছটি রাস্তার ওপর ভেঙে পড়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top