News Flash

Image

Scam : খোয়াইয়ে পেট্রোল পাম্পে জল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ একেই পেট্রোলের আকাল, তার উপর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পেট্রোল ঢুকানোর পর পেট্রোলের ট্যাঙ্কে মিলছে শুধুই জল৷ ঘটনা  খোয়াই শহরে৷  শহরের উপর দুটি পেট্রোল পাম্পের  মধ্যে এস সি পোদ্দার নামক পেট্রোল পাম্প থেকে বেরুচ্ছে শুধু জল৷  বহু বাইক আরোহী এই পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে নিয়ে যায়৷ তাদের বাইক গুলো কিছু দূর গিয়েই বন্ধ হয়ে পড়ে বলে অভিযোগ৷ সমস্ত বাইক আরোহীরা এই সমস্যার জন্য তাদের বাইকগুলো নিয়ে আসেন স্থানীয় বাইক মেকানিকের কাছে৷

বাইক মেরামত করে বাইকের সব যন্ত্রাংশ পরীক্ষা-নিরীক্ষা করে যখন কোন ত্রুটি পাওয়া যাচ্ছিল না তখন বাইকের পেট্রোল ট্যাংক খুলে সব পেট্রোল বের করে দেখতে পান দু লিটার পেট্রোল এর মধ্যে দেড় লিটারই জল৷ এই ঘটনা জানাজানি হতেই বহু বাইক আরোহী ওই পেট্রলপাম্পের সামনে জড়ো হয় এবং প্রতিবাদ করতে শুরু করে৷ বহু ভোক্তা সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বোতলবন্দী জল মিশ্রিত পেট্রোল সামনে তুলে ধরে ঘটনার সত্যতার পরিচয় দেন৷ এরপরই পেট্রোল পাম্পের মালিক তড়িঘড়ি করে পেট্রোল নেই এই সাইনবোর্ড ঝুলিয়ে দেন৷

বিষয়টিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷  পেট্রোল পাম্পের মালিক উল্টো গ্রাহকদের হুমকি দিতে থাকেন পারলে কিছু করে দেখানোর জন্য৷ এমনই অভিযোগ গ্রাহকদের৷৷ পেট্রোলপাম্প কর্তৃপক্ষ এ বিষয়ে নিজেদের সাফাই দিতে গিয়ে জানান পেট্রোল এর সঙ্গে কিভাবে জল আসছে তা তারা জানেন না৷  

এদিকে  ভোক্তাদের অভিযোগ তাদের পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাংকেই জল ভরে আছে৷তবে  দিনভর এই পেট্রোল পাম্প থেকে জল মিশ্রিত পেট্রোল সরবরাহ করা হলেও সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর খোয়াই মহকুমা প্রশাসন এবং তার খাদ্য দপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করে নি বলে অভিযোগ৷ ঘটনায় ক্ষোভ গ্রাহক মনে ৷

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top