News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested : চুরির চবিবশ ঘন্টার মধ্যেই চোরকে ধরল ইরানী থানার পুলিশ
Image

Arrested : চুরির চবিবশ ঘন্টার মধ্যেই চোরকে ধরল ইরানী থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ চুরির চবিবশ ঘণ্টার মধ্যে গোপন সূত্রের ভিত্তিতে চোরকে পাকড়াও করতে সক্ষম হয়েছে কৈলাসহরের ইরানী থানার পুলিশ৷ রবিবার দুপুরে ইরানি থানার পুলিশ ধৃতদের কৈলাসহরের আদালতে প্রেরণ করে৷ ঘটনার বিবরনে জানা যায় যে, কৈলাসহরের বাবুরবাজার এলাকায় গ্রাহক পরিসেবা কেন্দ্রের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে নগদ পাঁচ লক্ষ টাকা এবং সি.সি ক্যামেরার হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় চোরের দল৷ শনিবার সকালে গ্রাহক পরিসেবা কেন্দ্রের  মালিক দোকানে এসে তালা খুলে দোকানের ভিতরে ঢুকে ঘটনা প্রত্যক্ষ করে৷ সঙ্গে সঙ্গে দোকান মালিক ইরানি থানার পুলিশকে খবর দেয়৷ অভিযোগ মূলে তদন্তে নামে পুলিশ৷  


তদন্তক্রমে শনিবার গভীর রাতে ইরানি থানার পুলিশ উত্তর জেলার ধর্মনগরে গিয়ে ধর্মনগর পুলিশের সাহায্য নিয়ে ধর্মনগর শহরের এক হোটেল থেকে আবু ইউসুফ নামে এক যুবককে আটক করে ইরানি থানায় নিয়ে আসে৷ ধৃত আবু ইউসুফের বাড়ি বাবুরবাজারের চুরি হওয়া গ্রাহক পরিসেবা কেন্দ্রের পাশেই অবস্থিত৷ এব্যাপারে ইরানি থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান যে, আবু ইউসুফকে আটক করার সময় আবু ইউসুফের কাছ থেকে নগদ ৬৩৩০০টাকা এবং নতুন একটি মোবাইল উদ্ধার করা হয়৷  পুলিশের জিজ্ঞাসাবাদে আবু ইউসুফ চুরির ঘটনা স্বীকার করে বলে জানান পুলিশ৷ পরবর্তীতে আবু ইউসুফের কথার উপর ভিত্তি করে কৈলাসহরের শ্রীনাথপুর গ্রামের সমসের আলী হরফে মনসুর আলী নামে আরেক যুবককেও গ্রেফতার করে পুলিশ৷ ওসি জাহাঙ্গীর হোসেন আরও জানায় যে, এই চুরি কান্ডে আবু ইউসুফ এবং সমসের আলী ছাড়াও আরও কয়েকজন জড়িত আছে৷ খুব শীঘ্রই বাকীদেরকেও জালে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ৷

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top