News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Birth Anniversary : রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্মজয়ন্তী  রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত
Image

Birth Anniversary : রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্মজয়ন্তী  রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্মজয়ন্তী রবিবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ অল ইন্ডিয়া সিম এডুকেশন কমিটির উদ্যোগে রবিবার রাজা রামমোহন রায়ের জন্ম জয়ন্তী পালন করা হয়৷ রাজধানী আগরতলা শহরে রাজা রামমোহন রায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অল ইন্ডিয়া ফেডারেশন কমিটির নেতৃবৃন্দ বলেন রাজা রামমোহন রায় ছিলেন সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয় সংস্কারের এক অন্যতম ব্যক্তিত্ব৷ রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় এক আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল বলেও তারা উল্লেখ করেন৷ তার মতাদর্শ আধুনিক ভারতের রূপ দিতে সমর্থ হয়েছে বলেও তারা দাবি করেন৷

বর্তমান ভারত কে আধুনিক ভারতে রূপান্তরিত করতে রাজা রামমোহন রায় যেসব পথ দেখিয়েছিলেন সেই পথ ধরেই ভারত এখনও এগিয়ে চলেছে বলে অল ইন্ডিয়া ফেডারেশন কমিটির নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন৷ তারা আরো বলেন শিশুকন্যা বিসর্জন বাল্যবিবাহ রোদ বিধবা বিবাহ প্রচলন সহ বিভিন্ন সমাজ সংস্কারমূলক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন রাজা রামমোহন রায়৷ তিনি ছিলেন অন্যতম সমাজ সংস্কারক৷ শিক্ষা আন্দোলনকেও তিনি পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন৷ রাজা রামমোহন রায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বর্তমান কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতির তীব্র সমালোচনা করেন৷

এ ধরনের শিক্ষানীতি সমাজ ব্যবস্থা এবং ছাত্র সমাজকে ঘোরতর অন্ধকারের দিকে ধাবিত করবে বলেও তারা অভিমত ব্যক্ত করেছেন৷ অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতি বাতিল করার জন্য তারা আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top