News Flash

Image

Dead Body : ভবানীপুরে রাস্তা থেকে উদ্ধার দেহ

কলকাতা, ২২ মে (হি. স.): ভবানীপুর এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তির মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের। রবিবার সকালে এলাকায় মৃতদেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।

মৃতের পরিবারের অভিযোগ, ভবানীপুরের বাসিন্দা মিলন দাস গতকাল রাতে তার কয়েকজন সঙ্গীর সঙ্গে বসে মদ্যপান করছিলেন। কিন্তু সেইসময় পুলিশ এসে সকলকে ধরে নিয়ে যায়। তবে, মিলনকে ফেলে রেখে চলে যায়। এরপর রবিবার তার স্ত্রী রাস্তায় বেরোলে রাস্তার ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় ওই ব্যক্তিকে। কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির তা জানতে দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। কিন্তু তার আগেই উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুর। পুলিশ মৃতদেহ নিতে আসলে মৃতদেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। পুলিশকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ করলেও এই ঘটনায় মুখ খুলতে নারাজ পুলিশ । স্থানীয়দের বিক্ষোভ সরিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top