News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝড় ও বজ্রপাতে বিহারে ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত্যু কমপক্ষে ৩৭ জনের
Image

ঝড় ও বজ্রপাতে বিহারে ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত্যু কমপক্ষে ৩৭ জনের

পাটনা, ২১ মে (হি.স.): ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিহারের বিভিন্ন জেলায়। ঝড়-বৃষ্টির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর-বাড়ি, বহু বাড়ি ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ফসল। বিহারের বিভিন্ন জেলায় শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন। রাজ্য জুড়ে কৃষি এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মৃতদের পরিবার পিছু এককালীন ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। ঝড়-বৃষ্টিতে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষজন প্রশাসনের কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছেন। জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় মাথায় হাত কৃষকদের।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top