News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বহুতল ভবন নির্মাণে চার তলা থেকে পরে আহত শ্রমিক
Image

বহুতল ভবন নির্মাণে চার তলা থেকে পরে আহত শ্রমিক

তেলিয়ামুড়া(ত্রিপুরা), ২০ মে (হি. স.) : বহুতল ভবনে নির্মাণ কাজের সময় চার তলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক। তাঁর নাম ধরমবির রিয়াং। শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল স্থিত বিএসএফ ক্যাম্পে ঐ দুর্ঘটনা ঘটেছে।  জনৈক বিএসএফ জওয়ান জানিয়েছেন, ক্যাম্পের বহুতল ভবনে কাজের সময় আচমকা চার তলার উপর থেকে পড়ে যান ওই শ্রমিক। পরবর্তীতে ক্যাম্পে থাকা অন্যান্য লোকজনেরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে আহত শ্রমিককে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহত শ্রমিক ধরমবির রিয়াং-র বাড়ি মুঙ্গিয়াকামি থানাধীন ৪৩ মাইল এলাকায়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবর লেখা পর্যন্ত  তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। 

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top