তেলিয়ামুড়া(ত্রিপুরা), ২০ মে (হি. স.) : বহুতল ভবনে নির্মাণ কাজের সময় চার তলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক। তাঁর নাম ধরমবির রিয়াং। শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল স্থিত বিএসএফ ক্যাম্পে ঐ দুর্ঘটনা ঘটেছে। জনৈক বিএসএফ জওয়ান জানিয়েছেন, ক্যাম্পের বহুতল ভবনে কাজের সময় আচমকা চার তলার উপর থেকে পড়ে যান ওই শ্রমিক। পরবর্তীতে ক্যাম্পে থাকা অন্যান্য লোকজনেরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে আহত শ্রমিককে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহত শ্রমিক ধরমবির রিয়াং-র বাড়ি মুঙ্গিয়াকামি থানাধীন ৪৩ মাইল এলাকায়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবর লেখা পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

বহুতল ভবন নির্মাণে চার তলা থেকে পরে আহত শ্রমিক
Tags:
Releated Posts
রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ
আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…
ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…
মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা
আগরতলা, ১৩ জুন: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

















