News Flash

  • Home
  • খেলা
  • KKR : নীতিন প্যাটেলের জায়গায় জাতীয় দলের ফিজিও হতে চলেছেন কমলেশ জৈন
Image

KKR : নীতিন প্যাটেলের জায়গায় জাতীয় দলের ফিজিও হতে চলেছেন কমলেশ জৈন

নয়াদিল্লি, ১৯ মে (হি. স.) : ভারতীয় দলের প্রধান ফিজিও হয়ে চলেছেন কেকেআরের বর্তমান ফিজিও কমলেশ জৈন। চেন্নাইয়ের এই ফিজিওকে বোর্ডের পছন্দ হয়েছে বলেই খবর। কমলেশের সঙ্গে সব কিছু পাকা হয়ে গেলে তিনি নীতিন প্যাটেলের জায়গায় আসবেন বলেই খবর ।

২০১৯ সাল থেকে ভারতীয় দলের ফিজিও হিসাবে কাজ করে এসেছেন নীতীন প্যাটেল । তবে ভারতীয় দলের ফিজিওর পদ ছেড়ে তিনি এনসিএ’র স্পোর্টস সায়েন্স এবং স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব নিচ্ছেন। আসলে বিসিসিআই এখন এনসিএতে বেশি জোর দিতে চাইছে, যাতে চোট পাওয়া ক্রিকেটারদের দ্রুত সুস্থ করে তোলা যায়। সব ঠিক থাকলে নীতীনের জায়গাতেই আসতে পারেন কমলেশ।

বোর্ড সূত্রের খবর, নাইটদের বর্তমান ফিজিওর ভারতীয় দলে যোগ দেওয়া একপ্রকার পাকা। সরকারি ঘোষণা না হলেও মৌখিকভাবে কমলেশকে জানিয়ে দেওয়া হয়েছে তিনিই ভারতীয় দলের নতুন ফিজিও হবেন। সম্প্রতি দ্রাবিড়, জয় শাহ এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রধান ভিভিএস লক্ষ্মণ, সবাই কথা বলেছেন কমলেশের সঙ্গে। সব চূড়ান্ত হলে আইপিএল শেষের পরেই ভারতীয় টিমের সঙ্গে জুড়ে যাবেন কমলেশ। আইপিএলে কেকেআরের অভিযান বুধবারই শেষ হয়েছে। সুতরাং এখন থেকেই ভারতীয় দলে যোগ দেওয়ার প্রস্তুতি শুরু করে দেবেন। দক্ষিণ আফ্রিকা সফরেই দায়িত্ব নিতে হতে পারে তাঁকে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top