News Flash

Image

Congress : দল থেকে বহিষ্কার প্রবীণ কংগ্ৰেস নেতা, প্ৰাক্তন মন্ত্ৰী নীলমণি সেন ডেকা

গুয়াহাটি, ১৮ মে (হি.স.) : দল থেকে বহিষ্কার করা হয়েছে প্রবীণ কংগ্ৰেস নেতা তথা অসমের প্ৰাক্তন ক্যাবিনেট মন্ত্ৰী নীলমণি সেন ডেকাকে। আজ বুধবার অসম প্রদেশ কংগ্ৰেস (এপিসিসি)-এর সভাপতি ভূপেন বরা তাৎক্ষণিকভাবে বলবৎযোগ্য এক নিৰ্দেশযোগে প্ৰাক্তন মন্ত্ৰী নীলমণি সেন ডেকাকে বহিষ্কার করেছেন।

এপিসিসি-র এক প্ৰেস বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়ে বলা হয়েছে, দল-বিরোধী কার্যকলাপের অভিযোগে দলের বৰ্তমান কার্যনির্বাহী সদস্য নীলমণি সেন ডেকাকে কংগ্রেস দল থেকে বহিষ্কার করেছেন প্রদেশ সভাপতি ভূপেন বরা। বিবৃতিতে আরও বলা হয়েছে, নীলমণি সেন ডেকা বারংবার দলীয় অনুশাসন ভঙ্গ করছিলেন। তাঁকে বহুবার দলীয় অনুশাসন ভঙ্গ করতে বারণ করা হয়েছে। তবু তিনি ক্ষান্তহচ্ছিলেন না।

শেষবারের মতো তাঁকে লিখিতভাবে পুনরায় এভাবে দলের বিরুদ্ধে কোনও মন্তব্য না করতে বলা হয়েছিল। তার পরও তিনি দল-বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন। যার দরুন আজ দলের একজন জ্যেষ্ঠ নেতাকে কংগ্রেস থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছেন প্রদেশ সভাপতি, বলা হয়েছে এপিসিসি-র বিবৃতিতে।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top