News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Murder : মানকাচরের সুখচরে নিজের ঔরসজাত ছেলের হাতে খুন বৃদ্ধ বাবা, আহত খুনির নাবালক পুত্ৰ
Image

Murder : মানকাচরের সুখচরে নিজের ঔরসজাত ছেলের হাতে খুন বৃদ্ধ বাবা, আহত খুনির নাবালক পুত্ৰ

মানকাচর (অসম), ১৮ মে (হি.স.) : নিজের ঔরসজাত ছেলের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন বৃদ্ধ বাবা। এদিকে একই ঘটনায় গুরুতরভাবে ঘায়েল হয়েছে খুনির নাবালক পুত্র। ঘটনা আজ বুধবার সকাল প্রায় পাঁচটা নগাদ মানকাচরের সুখচর গ্ৰামে সংঘটিত হয়েছে।

দক্ষিণ শালমারা-মানকাচর জেলার সুখচর থানাধীন সুখচর গ্রামের বাসিন্দা আব্দুল বাতেন ওরফে ভুট্টো (৩১) নামের এক ব্যক্তির দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে প্ৰথমা পত্নীর সঙ্গে বেজায় ঝগড়াঝাটি চলছিল আব্দুল বাতেনের। এরই মধ্যে আজ ভোরের দিকে প্রথমা পত্নীর সঙ্গে মারপিটে লিপ্ত হয় ভুট্টো। উত্তেজিত ছেলে আব্দুল বাতেনের হাত থেকে পুত্রবধূকে রক্ষা করতে বৃদ্ধ বাবা করিম বকস (৬৫) এবং বছর ১৬-এর ইশরাফিল হক (১৬) তার মাকে উদ্ধার করতে এগিয়ে যায়। তখন মারমুখি আব্দুল বাতেন তার বৃদ্ধ বাবা করিম বকস ও ছেলে ইশরাফিল হককে লাঠি দিয়ে উপর্যুপরি ঘা বসিয়ে মেরে ফেলার চেষ্টা করে।

এদিকে করিম বকসের বাড়িতে হই-হট্টগোল শুনে গ্রামের প্রতিবেশীরা উপস্থিত হলে ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দেয় আব্দুল বাতেন। প্রতিবেশীরা আহত দাদু করিম এবং নাতি ইশরাফিলকে উদ্ধার করে হাটশিঙিমারি অসামরিক হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে আহত বৃদ্ধ বাবা করিম বকস মৃত্যুবরণ করেন।

ঘটনার খবর পেয়ে হাটশিঙিমারি অসামরিক হাসপাতালে ছুটে যায় সুখচর থানার পুলিশ। সব বিষয় অবগত হয় নিহত করিম বকসের মরদেহ নিজেদের জিম্মায় নিয়ে তার ময়নাতদন্তের জন্য ধুবড়ি সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে পুত্ৰের হাতে বৃদ্ধ বাবাকে খুন করার পাশাপাশি নিজের নাবালক ছেলের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় অঞ্চলজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া ও গভীর শোক বিরাজ করছে।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top