News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Arrested : বরপেটারোডে অবৈধ লটারির বিরুদ্ধে পুলিশি অভিযান, নগদ ১.৮৭ লক্ষ টাকা সহ গ্ৰেফতার এক
Image

Arrested : বরপেটারোডে অবৈধ লটারির বিরুদ্ধে পুলিশি অভিযান, নগদ ১.৮৭ লক্ষ টাকা সহ গ্ৰেফতার এক

বরপেটারোড (অসম), ১৮ মে (হি.স.) : বরপেটারোডে অবৈধ লটারির বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ নগদ লক্ষাধিক টাকা, বহু লটারির টিকিট সহ এক যুবককে গ্রেফতার করেছে।

আজ বুধবার বরপেটারোড থানার ওসি বিপুল কলিতা এই খবর দিয়ে জানান, গতকাল রাতে অবৈধ লটারির বিরুদ্ধে তাঁর নেতৃত্ব এক অভিযান চালানো হয়েছিল৷ তাঁরা বরপেটারোডের ১ নম্বর ওয়ার্ডের রামনগরের বাসিন্দা প্রয়াত চিওরঞ্জন ধরের ছেলে চন্দ্ৰকান্ত ধর ওরফে কালা (৩০)-র অভিযান চালান। অভিযানে চন্দ্ৰকান্তের ঘর থেকে অসমে নিষিদ্ধ নাগাল্যান্ড লটারির প্রায় ২৫ হাজার টাকার অবিক্রিত টিকিট, বেশ কয়েকটি টিকিটের কাউন্টার ফয়েল, নগদ ১ লক্ষ ৮৭ হাজার টাকা এবং টাকা গোনার একটি মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে৷

বরপেটারোডে একটি অসাধু চক্ৰ তির, আইপিএল, এন্ডিং লটারির শেষ নম্বরের জুয়ার রমরমা চালিয়েছে। বিভিন্ন সময় স্থানীয় জনতা এ সবের বিরুদ্ধ অভিযোগ করে প্রশাসনের দ্বারস্থও হয়েছেন। তবু কী করে পুলিশের চোখে ধুলো দিয়ে অসাধু চক্ৰটি অবৈধ লটারি ও জুয়ার বাণিজ্য গড়ে তুলেছে সেটা লক্ষ টাকার প্রশ্ন।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top