News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Mayor : পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন করলেন মেয়র
Image

Mayor : পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন করলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ ধারাবাহিক ভাবে আগরতলা পুর নিগমের ৫১ টি ওয়ার্ডের সমস্যাগুলি চিহ্ণিত করে তা দূরীকরনে উদ্যোগ নিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ বুধবার তারই অঙ্গ হিসাবে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ১২ নং ওয়ার্ড পরিদর্শন করেন৷ সঙ্গে ছিলেন ১২ নং ওয়ার্ডের কর্পোরেটার শান্তনা সাহা, কর্পোরেটার প্রদীপ চন্দ , কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা৷

পরিদর্শন কালে মেয়র জানান ১২ নং ওয়ার্ডের রাধানগর এলাকায় দীর্ঘ দিন যাবৎ বেশ কিছু সমস্যার সমাধান হয়নি৷ বিশেষ করে বর্ষার সময় বেশ কিছু রাস্তা জলমগ্ণ থাকে৷ দীর্ঘ ২৫ বছরের এই সমস্যাগুলি থেকে বাসিন্দাদের স্বস্তি দিতে পুর নিগম উদ্যোগী৷ ইতিমধ্যেই এই ওয়ার্ডে ৮০  লক্ষ টাকার কাজ শুরু হয়ে গেছে৷ আগামী দিনে আরও কাজ হবে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই বিধানসভার জন্য ৫ কোটি টাকার বাড়তি ফান্ড দিয়েছিলেন৷ সেই কাজগুলির টেন্ডার হয়ে গেছে৷ সব কাজ এক সঙ্গে নিস্পত্তি করা সম্ভব হবে না৷ ধীরে ধীরে সমস্ত কাজ হয়ে যাবে বলে কথা দেন তিনি৷

সময়ের অভাবের জন্য কাজ শেষ করতে কিছুটা দেরী হবে বলে জানান মেয়র৷ আগামী বর্ষার মরশুমে এই ওয়ার্ড জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷ বাজার কমিটি ভেঙে দেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি জানান  বাজার কমিটি ভেঙ্গে দেওয়ার নির্দেশ তিনি দেননি৷ মেয়রের কথায়, বাজার কমিটি ঠিক করবে বাজারের ব্যবসায়ীরা৷ এই ক্ষেত্রে পুর নিগমের কোন এক্তিয়ার নেই হস্তক্ষেপ করার৷ আমতলী বাজার কমিটি ভেঙ্গে দেওয়ার কোন নির্দেশ দেওয়া হয়নি বলে জানান মেয়র দীপক মজুমদার৷ উল্টে তিনি বাজার কমিটিকে আহ্বান জানান সমস্যা থাকলে এসে কথা বলার জন্য৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top