News Flash

  • Home
  • দেশ
  • Fire: দিল্লির রোহিণী আদালতে অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় নিভল ২১০ নম্বর চেম্বারের আগুন
Image

Fire: দিল্লির রোহিণী আদালতে অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় নিভল ২১০ নম্বর চেম্বারের আগুন

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): আগুন লাগল দিল্লির রোহিণী আদালতে। বুধবার বেলা এগারোটা নাগাদ রোহিণী আদালতের দ্বিতলে ২১০ নম্বর চেম্বারে (বিচারকদের চেম্বার) আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, বেলা ১১.১০ মিনিট নাগাদ ফোন করে জানানো হয়, রোহিণী আদালতের দ্বিতলে ২১০ নম্বর কোর্টরুমে আগুন লেগেছে। আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়। এই অগ্নিকাণ্ডের পর উত্তর দিল্লি আইনজীবীদের অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানিয়েছে, আদালত চত্বরে নিয়মিত আগুনের ঘটনা মামলাকারী, আইনজীবী এবং বিচারক-সহ আদালতে আসা প্রত্যেকের জন্য ভীতির বিষয়।

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top