News Flash

  • Home
  • বিদেশ
  • Ramnath Kovind: গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে ভারত ও জামাইকা : রাষ্ট্রপতি
Image

Ramnath Kovind: গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে ভারত ও জামাইকা : রাষ্ট্রপতি

কিংস্টন, ১৭ মে (হি.স.): গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে চলেছে ভারত ও জামাইকা। বললেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার সকালে জামাইকার কিংস্টনে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য রাখেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে তিনি বলেছেন, ভৌগলিক দূরত্বের মতো সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অর্থনৈতিক ও বাণিজ্যিক মিথস্ক্রিয়া বেড়েছে দুই দেশের মধ্যে। যাইহোক, বর্ধিত বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাও রয়েছে।”

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আরও বলেছেন, “কোভিড মহামারীর সময়ও আমাদের মধ্যে সহযোগিতা অব্যাহত ছিল, যখন আমরা ভারত সরকারের ভ্যাকসিন ফ্রেন্ডশিপ উদ্যোগের অধীনে ২০২১ সালের মার্চ মাসে মেড ইন ইন্ডিয়া কোভিড ভ্যাকসিন নিয়ে জামাইকায় পৌঁছেছিলাম। ভারতীয় প্রবাসীরা হলেন দুই দেশের মধ্যে একটি জীবন্ত সেতু।” জামাইকার গভর্নর-জেনারেল এবং সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি উত্থাপন করে রাষ্ট্রপতি বলেছেন, দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে। জামাইকার ফার্স্ট লেডি ভারতীয় সংস্কৃতিতে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি ‘সালোয়ার-কুর্তা’ পরিধান করেছেন।”

জামাইকা সফররত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সোমবার কিংস্টনে হিরোজ গার্ডেনে চিন্তাবিদ মার্কাস গারভির সমাধিস্থল পরিদর্শন করেন ও শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি জামাইকার গভর্নর জেনারেল প্যাট্রিক অ্যালেনের সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রপতি কোবিন্দ প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেজের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি ডক্টর বাবাসাহেব আম্বেদকর এর নামে একটি রাস্তার উদ্বোধন করেছেন। এছাড়াও ভারত-জামাইকা বন্ধুত্বের স্মারক হিসেবে সে দেশে একটি উদ্যানকে জামাইকাবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। জামাইকার মোট জনসংখ্যার ৩ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top