News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Chief Minister : ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিলেন মুখ্যমন্ত্রী
Image

Chief Minister : ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিলেন মুখ্যমন্ত্রী

উদয়পুর, ১৬ মে : আজ বিকেলে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সস্ত্রীক উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করেন এবং পূজা দেন। পূজা দিয়ে তিনি রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য এবং রাজ্যবাসীর কল্যাণে যেসকল প্রকল্পগুলি শুরু করেছিলেন সেইগুলি দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তাধারাকে পাথেয় করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুফলগুলি পৌঁছে দেওয়াই হবে নবগঠিত মন্ত্রিসভার লক্ষ্য। তিনি আরও বলেন, ভিশন ডকুমেন্টের অধিকাংশ প্রতিশ্রুতিগুলি পূরণ করা হয়েছে। বাকিগুলি পূরণ করা হবে।ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন ও পূজা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য প্রণজিৎ সিংহরায় ও রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার, জেলা পুলিশ সুপার শাশ্বত কুমার প্রমুখ।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top