News Flash

  • Home
  • খেলা
  • Cricket : শান্তিরবাজারে ক্রিকেট : সন্দীপের ৫ উইকেটে জয় পেলো রেক্স ক্লাব
Image

Cricket : শান্তিরবাজারে ক্রিকেট : সন্দীপের ৫ উইকেটে জয় পেলো রেক্স ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ মে।। সন্দীপ মুড়াসিং এর আগুন ঝড়ানো বোলিং। আর তাতেই জ্বলে পুড়ে মরলো অঙ্কুর ইউনিট। ৭ উইকেটে জয় পেলো রেক্স ক্লাব। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। সোমবার বাইখোরা স্কুল মাঠে হয় ম্যাচটি। তাতে শুরু থেকেই ২২ গজে অঙ্কুর ইউনিটের ব্যাটসম্যানদের উপর স্ট্রিম রোলার চাপান সন্দীপ। অঙ্কুর ইউনিটের গড়া মাত্র ৭৯ রানের জবাবে রেক্স ক্লাব ৫৬ বল খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।

সকালে টসে জয়লাভ করে অঙ্কুর ইউনিটকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান রেক্স ক্লাবের অধিনায়ক। দল ২০.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৯ রান করতে সক্ষম হয়। রবিশঙ্কর, সন্দীপ এবং অনন্ত মুড়াসিং এর দাপটে অঙ্কুর ইউনিটের শিবিরে যখন ত্রাহিত্রাহি রব তখনই ব্যাট হাতে কিছুটা পরিত্রাতার ভূমিকা পালন করেন বিভাষ বৈদ্য। ‘‌বুধির দূর্গে একা কুম্ভ’ হয়ে লড়াই করেন বিভাষ। দলের হয়ে ৫ নম্বরে ব্যাট করতে নেমে বিভাষ ৫৮ বল খেলে ১২ টি বাউন্ডারির সাহায্যে ৬১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। রেক্স ক্লাবের পক্ষে সন্দীপ মুড়াসিং (‌৫/‌২৯), অনন্ত মুড়াসিং (‌২/‌১) এবং রবিশঙ্কর মুড়াসিং (‌২/‌৪৯) সফল বোলার।

জবাবে খেলতে নেমে ৯.‌২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রেক্স ক্লাব। দলের পক্ষে কিষান মুড়াসিং ২৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ এবং অমল রিয়াং ২০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ (‌অপ:‌) রান করেন। অতিরিক্ত খাতে দল পায় ১৭ রান। অঙ্কুর ইউনিটের পক্ষে যতন রুদ্র পাল (‌২/‌৬) সফল বোলার।‌‌‌‌‌‌

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top