News Flash

  • Home
  • খেলা
  • Cricket : সিনিয়র রাজ্য ক্রিকেটের চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ বুধবার
Image

Cricket : সিনিয়র রাজ্য ক্রিকেটের চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ বুধবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ মে।। সাত জেলার আটটি মহাকুমা দল প্রস্তুত। আজ ও আগামীকাল মিলে আরও কিছুটা প্র্যাকটিস করে নিচ্ছেন ক্রিকেটাররা। আটটি দলই নিজ নিজ উদ্যোগে বোলিং, ব্যাটিং এমনকি ফিল্ডিং প্রাক্টিসও করছে জোর কদমে। চার জেলার চার মাঠে চারটি ম্যাচ। আগামী ১৮ মে,  বুধবার সব কটি ম্যাচই কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তঃ মহকুমা সিনিয়র রাজ্য স্তরীয় ক্রিকেটের মূলপর্বে শেষ আটের লড়াই হচ্ছে আগামী বুধবার। ইতিমধ্যে গ্রুপ পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে।

আট দলের ভাগ্য একদিনেই নির্ধারিত হবে, কোন্ চারটি দল সেমি ফাইনালে খেলবে। কৈলাশহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে গ্রুপ-এ চ্যাম্পিয়ন কৈলাশহর খেলবে গ্রুপ-ডি রানার্স আমবাসার বিরুদ্ধে। আগরতলার এমবিবি স্টেডিয়ামে গ্রুপ-বি চ্যাম্পিয়ন উদয়পুর খেলবে গ্রুপ-সি রানার্স বিশালগড়ের বিরুদ্ধে।

আগরতলার পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে গ্রুপ-সি চ্যাম্পিয়ন সদর দল খেলবে গ্রুপ-এ রানার্স ধর্মনগরের বিরুদ্ধে। মেলাঘরের শহীদ কাজল ময়দানে গ্রুপ-ডি চ্যাম্পিয়ন মোহনপুর খেলবে গ্রুপ-বি রানার্স সাব্রুমের বিরুদ্ধে। লীগ পর্যায়ের ২৪টি ম্যাচের পরিসংখ্যান দেখে কৈলাশহর, উদয়পুর, সদর এবং মোহনপুরকে ফেভারিট ভাবা হচ্ছে। তবে ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, তাই পুরোটাই নির্ভর করছে মাঠে কোন্ দল কেমন খেলে তার উপর।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top